Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অবৈধভাবে মাছ শিকার: ভাণ্ডারিয়ায় দুই জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা

Link Copied!

মো.শফিউল ইসলাম রনি, ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার কঁচা নদীতে জাটকা নিধন ও অবৈধভাবে মাছ আহরণের দায়ে দুই জেলেকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ জুন) জাটকা সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাটকা সংরক্ষণ এবং নদীর মৎস্যসম্পদ রক্ষায় ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসানের নেতৃত্বে উপজেলার কঁচা ও পোনা নদীতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে কঁচা নদীতে অভিযান চালানো হয়।

অভিযানকালে রাক্ষুসে নেট (বেহুন্দী জাল) ব্যবহার করে জাটকা নিধন ও অবৈধ মৎস্য আহরণের অভিযোগে জিয়ানগর উপজেলার পাড়েরহাট এলাকার ইউসুফ আলী বেপারীর ছেলে জসিম বেপারী এবং ইউনুস আলীর ছেলে মোহর আলীকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বেহুন্দী জাল এবং প্রায় ৫ কেজি গুঁড়া মাছ জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন, ১৯৫০-এর ৩(৩)(ক)(অ) ধারা লঙ্ঘনের দায়ে এবং ৫(১) ধারার বিধান অনুযায়ী আটক দুই জেলেকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ইউএনও মো. হাসিবুল হাসান।

অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, পুলিশ সদস্য এবং মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

মৎস্য বিভাগ জানিয়েছে, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, জাটকা রক্ষা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।