Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মধুখালী (ফরিদপুর)প্রতিনিধি
জুন ১৮, ২০২৬ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

মধুখালী (ফরিদপুর)প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে প্রায় দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের মধুখালী কেন্দ্রীয় ঈদগাহের সামনে নিয়মিত যানবাহন তল্লাশির সময় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামের লালন খানের ছেলে রানা খান (২৬)। এ সময় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

ট্রাফিক পুলিশের সার্জেন্ট প্রশান্ত কুমার মৌলিক ও সার্জেন্ট কল্লোল কুমার ভট্টাচার্য জানান, মধুখালী রেলগেট এলাকায় চেকপোস্টে তিনজন আরোহীসহ একটি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাইয়ের সময় সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। এ সময় রানা খানের কাছ থেকে প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তারা আরও জানান, আটক ব্যক্তিকে মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

মধুখালী থানার পরিদর্শক সুকদেব রায় বলেন, জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।