Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুন ১৮, ২০২৬ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ওয়ান শুটার গান ও এক রাউন্ড কার্তুজ (গুলি) উদ্ধার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার দক্ষিণ ফিলিপনগর গ্রামে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রটি পাটের বস্তার ভেতর মোড়ানো অবস্থায় ছিল বলে জানা গেছে।

র‌্যাব ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ ফিলিপনগর গ্রামের হাশেম পরামানিক (৭০)-এর বসতবাড়ির পশ্চিম পাশে ওয়াশরুমের ছাদের ওপর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে র‌্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।