Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জিয়াউর রহমানই সর্বপ্রথম কৃষির আধুনিকায়ন শুরু করেছিলেন: ড. মঈন খান

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
জুন ১৯, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই দেশে সর্বপ্রথম কৃষির আধুনিকায়নের উদ্যোগ নিয়েছিলেন। তাঁর নেতৃত্বেই কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয় এবং দেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে যায়।

শুক্রবার (১৯ জুন) দুপুরে পলাশ উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বীজ, চারা, সার, কৃষি প্রণোদনা, নগদ অর্থ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, বর্তমান সরকারপ্রধান তারেক রহমান দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। উচ্চ ফলনশীল ধানের পাশাপাশি ফলজ ও বনজ গাছ রোপণের মাধ্যমে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, “একসময় দেশে খাদ্যের ঘাটতি ছিল। সেই সময়ে জিয়াউর রহমান কৃষি খাতে আধুনিকায়নের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ভিত্তি তৈরি করেছিলেন।”

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজিজুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুনসহ স্থানীয় প্রশাসন, কৃষি বিভাগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কৃষকদের উন্নত প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব কৃষি চর্চায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি উত্তম কৃষি চর্চা, ফল ও সবজি উৎপাদনের মানোন্নয়ন, উচ্চ ফলনশীল ধানের জাত সম্প্রসারণ এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠান শেষে ড. মঈন খান উপজেলার কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন মরিচের বীজ, সার, কীটনাশক, বিভিন্ন ফলজ-বনজ গাছের চারা এবং নগদ অর্থ বিতরণ করেন। এ সময় কৃষক-কৃষাণীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।