Nabadhara
ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের নগরকান্দায় ৩৫০ বোতল স্কাফসহ গ্রেপ্তার ২, পিকআপ জব্দ

ফরিদপুর প্রতিনিধি
জুন ২০, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ১টার দিকে নগরকান্দা থানার তোফাজ উদ্দিন ফিলিং স্টেশন সংলগ্ন ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৩৫০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চুয়াডাঙ্গার দর্শনা থানার ইসলাম বাজার এলাকার মো. মক্কেল মালিতারের ছেলে মো. ছোট বাবু (৫১) এবং দামুড়হুদা থানার মৃত বাদশার ছেলে মো. বাবু (৩১)।

শনিবার (২০ জুন) দুপুরে র‍্যাব-১০ এর সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উদ্ধারকৃত স্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।

র‍্যাবের দাবি, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।