Nabadhara
ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে সাবেক এমপির ফ্যাক্টরি ও গোডাউনে লুটপাট, ইনচার্জ আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
জুন ২০, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরশহরের রহমতগঞ্জ এলাকায় সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহমুদ হাসান সুমনের মালিকানাধীন স্পার্ক ভিশন লিমিটেডের ফ্যাক্টরি ও গোডাউনে লুটপাটের ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রহমতগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

ফ্যাক্টরির পাহারাদার সুরুজ আলী জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি ওই রাতে তার ছেলে ইমনকে পাহারায় পাঠান। ইমনের সঙ্গে মালেক নামের আরেকজন পাহারাদার ছিলেন। পরে লুটপাটের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা জানতে পারেন, দুর্বৃত্তরা তাদের বেঁধে রেখে দুইটি পিকআপে রিফ্লেক্টিভ স্টিকার লাগিয়ে গোডাউনের মালামাল নিয়ে গেছে।

ইমন অভিযোগ করে বলেন, মুখোশধারী প্রায় ৬০–৭০ জনের একটি সংঘবদ্ধ দল ফ্যাক্টরিতে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে হাত-পা বেঁধে রাখে। এরপর গোডাউনের তালা ভেঙে লোহার বিভিন্ন মালামাল লুট করে দুইটি পিকআপে করে নিয়ে যায়।

এদিকে বাজার কমিটির সাধারণ সম্পাদক হায়দার আলী জানান, খবর পেয়ে সভাপতি ও কয়েকজন ঘটনাস্থলে গিয়ে দুই-তিনজন পাহারাদার ছাড়া কাউকে পাননি।

ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, খবর পেয়ে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়, তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ফ্যাক্টরি ইনচার্জ তারেক মাহমুদ ওরফে বাবুকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিকে বিশেষ ক্ষমতা আইনের ৮(১১)২৫ নম্বর মামলায় শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।