Nabadhara
ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার, সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি 
জুন ২১, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চিকনা মনোহর গ্রামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় ভুক্তভোগী শিশুর সহপাঠী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন।

রোববার দুপুরে চিকনা মনোহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ত্রিশাল-পোড়াবাড়ী সড়কে আয়োজিত মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দা অংশ নেন। প্রায় আধা ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযুক্তের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, “শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান শিশুদের জন্য নিরাপদ স্থান হওয়ার কথা। কিন্তু সেখানেই এমন ন্যক্কারজনক ঘটনা ঘটায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।” তাঁরা শিশুদের মানসিক বিকাশ রক্ষায় ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর নজরদারি ও জবাবদিহিতার দাবি জানান।

শিক্ষার্থীরা ‘ধর্ষণমুক্ত বাংলাদেশ চাই’, ‘নিরাপদ সমাজ গড়তে চাই’, ‘ধর্ষকের কোনো ক্ষমা নেই’সহ বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে। মানববন্ধন শেষে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

স্থানীয় অভিভাবক ও শিক্ষিকা তানিয়া সিদ্দিকা কুসুম বলেন, ভুক্তভোগী শিশুটি প্রথম শ্রেণির মেধাবী ও নম্র ছাত্রী ছিল। ঘটনার পর স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কমেছে। এ ধরনের ঘটনা চলতে থাকলে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে।

শনিবার দুপুরে চিকনা মনোহর গ্রামের একটি মসজিদে পাঁচ বছর বয়সী শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে মসজিদের ইমাম মাওলানা শাহিনুর ইসলামের (৪৫) বিরুদ্ধে। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। শিশুর বাবা ত্রিশাল থানায় মামলা দায়ের করেন

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং মামলার তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।