Nabadhara
ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় মঞ্চে কৃতিত্ব: ত্রিশালের গর্ব খুদে ফুটবলারদের সংবর্ধনা

Link Copied!

মমিনুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালক) বিভাগে জাতীয় পর্যায়ে রানারআপ হওয়ার অসাধারণ সাফল্যে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে ফুটবলারদের গণসংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।

রোববার (২১ জুন) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে আনন্দ-উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো পরিবেশ। উপজেলার গর্ব হয়ে ওঠা ক্ষুদে ক্রীড়াবিদদের অভিনন্দন জানাতে প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাইয়ুম, দলের কোচ রুকুনুজ্জামান লিটন, ব্যবস্থাপক জিয়াদুল ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও আরাফাত সিদ্দিকী বলেন, এই অর্জন শুধু বিদ্যালয়ের নয়, পুরো ত্রিশালবাসীর গর্ব। ক্ষুদে খেলোয়াড়দের প্রতিভা বিকাশ ও ভবিষ্যতে আরও বড় সাফল্যের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের শেষে অতিথিরা কৃতী ফুটবলারদের হাতে শুভেচ্ছা স্মারক হিসেবে স্কুলব্যাগ ও ফুলের তোড়া তুলে দেন। এ সময় করতালিতে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

উল্লেখ্য, গত ২০ জুন রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে ১-০ গোলে পরাজিত হলেও জাতীয় পর্যায়ে রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধানমন্ত্রী ক্ষুদে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।