Nabadhara
ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জুন ২২, ২০২৬ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (২২ জুন) উপজেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জামালপুর জেলার উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম। উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদার এবং বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী।

কংগ্রেসে কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় কৃষক পার্টনার স্কুলের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, অর্গানিক ও জৈব বালাইনাশকের ব্যবহার, সঠিক পদ্ধতিতে সার ও কীটনাশক প্রয়োগ এবং পরিবেশবান্ধব কৃষি চর্চার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।

এছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভুট্টা চাষের পরিবর্তে ধান চাষ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। একইসঙ্গে আলু চাষিদের উৎপাদিত ফসল সংরক্ষণের সুবিধার্থে কোল্ড স্টোরেজ নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা করা হয়।

কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১০০ জন কৃষক অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।