Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আবদুল জলিল, সিরাজগঞ্জ প্রতিনিধি
জুন ২৫, ২০২৬ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

আবদুল জলিল, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া দুই মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে যমুনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গা গ্রামের আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম (১১) এবং টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভদ্রশিমুল হালিদাপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েদ হোসেন (১৩)। তারা দুজনেই কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের জজিরা মদিনাতুল উলুম কওমি ও হাফেজিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী ছিলেন।

খবর পেয়ে কাজিপুর থানার অন্তর্গত নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, কয়েকজন শিক্ষার্থী একসঙ্গে গোসলে নামলে তাদের মধ্যে একজন তীরে উঠতে সক্ষম হলেও অপর দুইজন পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় নদীতে জাল ফেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য শাহিনুল ইসলাম শাহিন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী মাদ্রাসা-সংলগ্ন যমুনা নদীর ৬ নম্বর ঘাট এলাকায় গোসলে নামে। এ সময় আরিফুল ও জুনায়েদ পানিতে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা শিক্ষার্থীদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।