Nabadhara
ঢাকাশনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নলছিটিতে পুলিশের উপস্থিতিতে কৃষকের বাড়ি ভাঙচুর-লুটের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
জুলাই ১১, ২০২৬ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে পুলিশের উপস্থিতিতে এক কৃষকের বাড়িতে হামলা, ভাঙচুর ও নগদ টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (১০ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার বিন্দুঘোষ গ্রামে এ ঘটনা ঘটে। তবে অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত পক্ষ ও পুলিশ।

ভুক্তভোগী কৃষক হানিফ খান অভিযোগ করেন, প্রতিবেশী জালাল খান ও কবির খানের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। বিরোধপূর্ণ জমিতে প্রতিপক্ষ জোরপূর্বক ভবন নির্মাণের চেষ্টা করলে বাধা দেওয়ায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই পক্ষই থানায় ও আদালতে মামলা করেন।

তার অভিযোগ, শুক্রবার রাতে নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) করুনের নেতৃত্বে একদল পুলিশ গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে তার বাড়িতে যায়। বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় তার স্ত্রী ও মেয়ে দরজা খুলতে দেরি করলে পুলিশের উপস্থিতিতেই প্রতিপক্ষের লোকজন বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়।

হানিফ খানের দাবি, হামলাকারীরা ঘর থেকে গরু ও মাছ বিক্রির ৭০ হাজার টাকা, তার মেয়ের গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল নিয়ে যায়। এ সময় তার স্ত্রী ও মেয়েকে মারধরও করা হয়।

অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ কবির খান বলেন, “পুলিশ আসামি ধরতে হানিফ খানের বাড়িতে গিয়েছিল। সেখানে আমাদের কোনো লোকজন যায়নি। আমরা কাউকে মারধর বা লুটপাট করিনি।”

নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) করুন বলেন, “পুলিশ গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে গিয়ে কাউকে না পেয়ে ফিরে আসে। পরে শুনেছি, তারা নিজেরাই ঘর ভাঙচুর করে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করছে।”

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, “আদালতের গ্রেফতারি পরোয়ানা তামিল করতে এসআই করুন ওই বাড়িতে গিয়েছিলেন। দরজা খোলা নিয়ে বাড়ির লোকজনের সঙ্গে কিছু কথা-কাটাকাটি হয়। আসামিকে না পেয়ে পুলিশ ফিরে আসে। পুলিশকে বিতর্কিত করতে অপপ্রচার চালানো হচ্ছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।