Nabadhara
ঢাকাবুধবার , ২৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
জুলাই ২৯, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহাবুর হোসেন (৩০) ও আব্দুল আজিজ (৩১) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার কাতকইল গ্রামের একটি বিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাবুর হোসেন উপজেলার কাতকইল (বিলপাড়া) গ্রামের শফিউদ্দিনের ছেলে এবং আব্দুল আজিজ একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৈদ্যুতিক মোটরের সাহায্যে বিলের পানি সেচে মাছ ধরেন তারা। মাছ নিয়ে বাড়ি ফেরার পর দুপুর ১টার দিকে আবারও বিলে যান। এর আগে চালু করে রাখা বৈদ্যুতিক মোটরের তারে লিকেজ হওয়ায় পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। পানিতে নামার সঙ্গে সঙ্গেই মাহাবুর হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে আব্দুল আজিজও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত আব্দুল আজিজের প্রতিবেশী শিক্ষক তোফায়েল আহমেদ জানান, ঘটনাস্থলের পাশে কাজ করছিলেন মাহাবুরের চাচা ফারুক হোসেন। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে কাছে গিয়ে তিনি দুইজনকে পানিতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হলেও ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।