Nabadhara
ঢাকাবুধবার , ১৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হেফাজতের অপপ্রচারের প্রতিবাদে সুনামগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি

হেফাজতে ইসলামের অপপ্রচার, ফতোয়াবাজি ও হুমকির প্রতিবাদ এবং সংগঠনের সদস্যদের জানমালের নিরাপত্তার দাবিতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ।

বুধবার (১৯ আগস্ট) স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে জেলা হেযবুত তওহীদের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো. ইসমাইল হোসেন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন মোহাম্মদ জাকির হোসেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত ১ আগস্ট নোয়াখালীতে হেফাজতে ইসলামের একটি সমাবেশ থেকে হেযবুত তওহীদের বিরুদ্ধে উসকানিমূলক ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়। একই সঙ্গে সংগঠনটির নারী সদস্যদেরও অবমাননা করা হয়েছে বলে দাবি করেন তারা।

বক্তারা অভিযোগ করেন, এর আগেও উগ্রবাদীদের হামলায় হেযবুত তওহীদের দুই সদস্য নিহত এবং শতাধিক সদস্য আহত হয়েছেন। বর্তমানে সংগঠনটির হাজার হাজার সদস্য এবং স্কুল, হাসপাতালসহ অর্ধশতাধিক উন্নয়ন প্রকল্প হুমকির মুখে রয়েছে বলেও দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা হেযবুত তওহীদকে একটি অরাজনৈতিক ও শান্তিপূর্ণ সংস্কারমূলক আন্দোলন হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, উগ্রবাদ ও ধর্মব্যবসার বিরুদ্ধে গত তিন দশক ধরে সংগঠনটি কাজ করে আসছে।

এ সময় হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্য বন্ধের পাশাপাশি উসকানিদাতাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে সংগঠনের সদস্যদের জানমাল এবং তাদের পরিচালিত প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।