Nabadhara
ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে স্প্রিং-কয়েল ভেঙে বরেন্দ্র এক্সপ্রেস আটকা, রেল চলাচল বন্ধ

জয়পুরহাট প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৬ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় বগির কয়েল স্প্রিং ও বডির অংশ ভেঙে রেললাইনে বিকল হয়ে পড়েছে চিলাহাটি থেকে রাজশাহীগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস। এতে উত্তরাঞ্চলের সঙ্গে বিভিন্ন রুটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আকস্মিক এ ঘটনায় শত শত যাত্রী দুর্ভোগে পড়েছেন।

শনিবার (২২ আগস্ট) সকালে পুরানাপৈল রেলগেট এলাকা অতিক্রম করার পরপরই বরেন্দ্র এক্সপ্রেসের (ট্রেন নম্বর ৭৩২) একটি বগিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বগিটির কয়েল স্প্রিং ভেঙে বডির কিছু অংশ নিচে নেমে যাওয়ায় ট্রেনটি রেললাইনে আটকে যায়।

তবে ট্রেন পরিচালকের তাৎক্ষণিক সতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বরেন্দ্র এক্সপ্রেসের পরিচালক আনোয়ার হোসেন বলেন, ‘স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত বুঝতে পারায় ট্রেনটি থামানো সম্ভব হয়েছে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পরপরই পার্বতীপুর ও সান্তাহার জংশন স্টেশনে খবর পাঠানো হয়েছে। সেখান থেকে ইতোমধ্যে উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।’

এদিকে ট্রেনটি বিকল হয়ে পড়ায় পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামী ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ও আন্তনগর ট্রেন আটকে থাকায় যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে বিকল বগিটি সরানোর পর রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হবে। তবে রেললাইন পুরোপুরি সচল হতে কত সময় লাগবে তা এখনো নিশ্চিত নয়। এতে উত্তরাঞ্চলের ট্রেন চলাচলের সময়সূচিতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।