Nabadhara
ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বদলগাছীতে শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নওগাঁ প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলায় বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশনের উপজেলা শাখার ১২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।

‘শিক্ষক ঐক্য, সুস্থ জাতি, শক্তিশালী ভবিষ্যৎ’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুনুর রশিদের সভাপতিত্বে এবং মো. বেলাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সমন্বয়ক এবং বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আরিফুজ্জামান তুয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার অঞ্জন কুমার কুণ্ডু, বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি মো. সামসুল আলম ও সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসাইন।

অনুষ্ঠানে মো. ফারুক হোসেনকে সভাপতি এবং আহসান হাবীব শিপলুকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যবিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে শারীরিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা ও শারীরিক শিক্ষার কার্যক্রম আরও জোরদার করতে হবে। একই সঙ্গে শিক্ষকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করে শারীরিক শিক্ষার উন্নয়নে কাজ করার আহ্বান জানান তারা।

নতুন কমিটির নেতৃবৃন্দ শারীরিক শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং শিক্ষকদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।