Nabadhara
ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও উন্নয়নকল্পে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু।

বক্তব্যে তিনি বলেন, উপজেলার সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি-ডাকাতি ও মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কোনো অপরাধী বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে ছাড় দেওয়া হবে না। অপরাধ নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করা হবে।

সভাপতির সমাপনী বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি, পুলিশ ও স্থানীয় নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, উপজেলা ইমাম প্রতিনিধি মো. মুজাহিদ খান, বীর মুক্তিযোদ্ধা মো. আনিছুর রহমান বুলু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম লিটন, ইউপি চেয়ারম্যান মো. মঞ্জুরুল ইসলাম ও সম্রাট হোসেন।

এ ছাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সরদার মাহমুদ উত্তাল, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।