Nabadhara
ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে যুব কার্যক্রম বিষয়ক সেমিনার

ঝালকাঠি প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২৬ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে ‘ডেঙ্গু প্রতিরোধে যুব কার্যক্রম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঝালকাঠি সরকারি মহিলা কলেজের মিলনায়তনে জেলা তথ্য অফিসের সহযোগিতায় এবং ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটির আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস বেপারীর প্রধান অতিথিত্বে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটির সভাপতি মো. উজ্জ্বল রহমান। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শহিদুল ইসলাম, কবি ও সাবেক উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুঃ আল আমীন বাকলাই এবং ঝালকাঠি জজ কোর্টের এপিপি মুশফিকুর রহমান বাবু।

সেমিনারে সরকারি মহিলা কলেজের প্রায় দুই শতাধিক ছাত্রী অংশ নেন।

বক্তারা বলেন, ঝালকাঠিতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এ পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে। বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। ডাবের খোসা, চিপস ও আইসক্রিমের প্যাকেট, পলিথিনসহ যেসব পরিত্যক্ত সামগ্রীতে পানি জমতে পারে, সেগুলো যত্রতত্র না ফেলার আহ্বান জানান বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ইলিয়াস বেপারী বলেন, ডেঙ্গুবাহী মশা সাধারণত সকাল ও সন্ধ্যার দিকে বেশি কামড়ায়। এ সময় শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে এবং সম্ভব হলে ফুলহাতা পোশাক পরতে হবে। দিনের পাশাপাশি রাতেও মশারি ব্যবহারের পরামর্শ দেন তিনি। একই সঙ্গে কলেজের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে কবি মুঃ আল আমীন বাকলাই বলেন, শিক্ষার্থীরা ভবিষ্যতে সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে তাদের এগিয়ে আসতে হবে। ‘সবার আগে বাংলাদেশ’—এই দেশকে ডেঙ্গুমুক্ত রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভাপতির বক্তব্যে মো. উজ্জ্বল রহমান বলেন, ঝালকাঠিকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা তথ্য অফিস ও ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়েছে। বাড়ির আঙিনা ও কলেজ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।

অনুষ্ঠানে ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।