Nabadhara
ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল হোসেন (২৭) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ডাবর সেচনী পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল হোসেন জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ছিলেন। পাশাপাশি ‘ব্লাড ব্যাংক জামালগঞ্জ’-এর প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে রক্তদান ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ছুটিতে বাড়িতে এসে সোমবার সকালে মৌলভীবাজারে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন উজ্জ্বল। পথে ডাবর সেচনী পয়েন্ট এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল্লাহ জানান, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিবারের সদস্যরা এলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি উজ্জ্বল এলাকায় একজন নিবেদিতপ্রাণ রক্তদাতা ও মানবিক কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রক্তদাতা সংগঠনের সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।