Nabadhara
ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে জিপিএ-৫ প্রাপ্ত ১০২ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু

ওমর ফারুক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলায় ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম রেজুর ব্যক্তিগত উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন এমপি রেজাউল ইসলাম রেজু। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবর্ধনাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. রেজাউল ইসলাম রেজু বলেন, “তোমরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। তোমাদের এই সাফল্য শুধু তোমাদের ও পরিবারের জন্য নয়, পুরো আত্রাই ও নওগাঁবাসীর জন্য গর্বের। সামনে তোমাদের জন্য আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তোমাদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”

 

তিনি আরও বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। মানসম্মত শিক্ষার মাধ্যমে একটি জাতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এলাকার শিক্ষার্থীরা যাতে শিক্ষার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পায়, সে জন্য তার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, মো. নিয়মত আলী বাবু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলমসহ অন্যরা।

কৃতি শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে এ ধরনের আয়োজন করায় স্থানীয়ভাবে এমপি রেজাউল ইসলাম রেজুর উদ্যোগ প্রশংসিত হয়েছে। সংবর্ধনা ও দিকনির্দেশনামূলক বক্তব্য পেয়ে শিক্ষার্থীরাও আনন্দ ও অনুপ্রেরণা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।