Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শিগগিরই

রাজশাহী প্রতিনিধি
আগস্ট ২৫, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি

প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য থাকা প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষক পদে শিগগিরই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে এসব পদে নিয়োগ দেওয়া হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে রাজশাহীতে প্রাথমিক শিক্ষার রূপান্তর ও কর্মপরিকল্পনা নিয়ে দিনব্যাপী কর্মশালা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এতে সরকারি ও বেসরকারি সব প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার মানোন্নয়নের বিষয়টি গুরুত্ব দেওয়া হবে। প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত ও সঠিক শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শূন্য থাকা প্রধান শিক্ষক পদগুলো দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের যেসব পদ শূন্য রয়েছে, সেগুলোও দ্রুত পূরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বেসরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো প্রতিষ্ঠান যাতে শিক্ষার্থীদের কাছ থেকে অন্যায়ভাবে অতিরিক্ত অর্থ আদায় করতে না পারে, সে বিষয়েও নজরদারি বাড়ানো হচ্ছে। প্রতিষ্ঠানগুলোকে তদারকির আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দিনব্যাপী কর্মশালায় রাজশাহী বিভাগের প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। কর্মশালায় প্রাথমিক শিক্ষার বর্তমান পরিস্থিতি, বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।