Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় কৃতি শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা দিলেন এমপি টিপু

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
আগস্ট ২৫, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়েছে। এসএসসি, দাখিল, জুনিয়র ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ে ভালো ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ সম্মাননা দেওয়া হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) ‘কৃতি শিক্ষার্থী এবং সাফল্য অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান পুরস্কৃতকরণ ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে মান্দা উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, বাশিস মান্দা শাখার আহ্বায়ক সদেরুল ইসলাম, প্রধান শিক্ষক গোলাম সোরয়ার স্বপন ও আনিছুর রহমান, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি এরফান আলী মিয়া, একরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম ও কৃতি শিক্ষার্থী এনাম আহমেদসহ অনেকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৫৮ জন, দাখিল পরীক্ষায় ৫ জন, জুনিয়র বৃত্তি পরীক্ষায় বিদ্যালয় পর্যায়ে ৯১ জন, মাদ্রাসা পর্যায়ে ৪ জন এবং ইবতেদায়ী পর্যায়ে ১৮ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়েছে।

এ ছাড়া এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের স্বীকৃতি হিসেবে ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। জুনিয়র বৃত্তি পরীক্ষায় ২টি, দাখিল পরীক্ষায় ১০টি মাদ্রাসা এবং প্রাথমিক বৃত্তিতে ৭টি বিদ্যালয়কেও পুরস্কার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।