Nabadhara
ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২৬ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় পঞ্চম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত শিমুল হাওলাদার মিঠাগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গত ১০ আগস্ট উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামে শিশুটির বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ। ভুক্তভোগীর পরিবারের দাবি, ঘটনার সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি শিশুটির ঘরে প্রবেশ করে তাকে যৌন নিপীড়ন করেন।

পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকে অভিযুক্তের প্রভাব ও ভয়ে তারা বিষয়টি নিয়ে মুখ খুলতে পারেনি। পরে গত ২৪ আগস্ট স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে ঘটনাটি মীমাংসা ও ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।

ভুক্তভোগী শিশুটির মা অভিযোগ করে বলেন, ‘বাড়ি খালি থাকার সুযোগে শিমুল রুটি নিয়ে ঘরে এসে আমার মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে। কিন্তু তার ভয়ে এতদিন কোথাও মুখ খোলার সাহস পাইনি।’

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এর আগেও নারীঘটিত বিভিন্ন অভিযোগ উঠেছিল। এসব ঘটনায় যথাযথ বিচার না হওয়ায় এবার একটি শিশুও নিপীড়নের শিকার হয়েছে বলে তারা দাবি করেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিমুল হাওলাদারের বক্তব্য পাওয়া যায়নি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ভুক্তভোগী শিশুটির নিরাপত্তা নিশ্চিত করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।