Nabadhara
ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

Link Copied!

 কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের কচুয়া উপজেলায় ৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কচুয়া থানা পুলিশ। বুধবার (২৬ আগস্ট) রাতে উপজেলার লড়ারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—কচুয়া উপজেলার মাদারতলা গ্রামের গোলাম পরোয়ার বাবু ও আল আমিন শেখ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে লড়ারহাট এলাকায় অভিযান পরিচালনা করে কচুয়া থানা পুলিশের একটি দল। এ সময় মাদক সেবনরত অবস্থায় ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন বলেন, “ইয়াবাসহ আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে কচুয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।