Nabadhara
ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড ও জরিমানা

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে মাদক সেবন ও জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ মাদকবিরোধী অভিযানে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে এ সাজা দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন—ভর তেঁতুলিয়া গ্রামের মৃত মকছেদ আকন্দের ছেলে মো. মাসুম আকন্দ (৪৭)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

খোলাপাড়া গ্রামের শ্রী শিব শংকরের ছেলে শ্রী উজ্জ্বল কুমার (৩২)-কে একই আইনের একই ধারায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ভর তেঁতুলিয়া গ্রামের মো. নাসিরের ছেলে মো. ফরিদ (৫০)-কে গাঁজা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ২১ ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বেওলা গ্রামের আবজাল সরদারের ছেলে মো. রুবেল সরদার (২৬)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা এবং মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৭(২) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

একই গ্রামের মৃত শামসুল মোল্লার ছেলে মো. সাইফুল মোল্লা (৩২)-কেও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, “মাদকের বিষয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স। তরুণ সমাজ ও সমাজব্যবস্থাকে মাদকের কুপ্রভাব থেকে রক্ষা করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম বলেন, সাজাপ্রাপ্তদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।