Nabadhara
ঢাকাশুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সড়কের পাশের ঝোপঝাড় নিজ হাতে পরিষ্কার করে প্রশংসায় ইউএনও মিলটন চন্দ্র পাল

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আগস্ট ২৮, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়কের পাশে বেড়ে ওঠা ঝোপঝাড় ও আগাছা নিজ হাতে পরিষ্কার করে প্রশংসা কুড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মিলটন চন্দ্র পাল।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে পৌরসভার বিভিন্ন এলাকার সড়কের পাশে বেড়ে ওঠা ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে নিজেই অংশ নেন তিনি।

জানা গেছে, সম্প্রতি পৌরসভার বিভিন্ন সড়ক পরিদর্শনের সময় দীর্ঘদিন ধরে বেড়ে ওঠা ঝোপঝাড় ও আগাছা দেখতে পান ইউএনও মিলটন চন্দ্র পাল। এসব ঝোপঝাড়ের কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন এবং যানবাহন চলাচলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে বিবেচনায় তিনি তা পরিষ্কারের উদ্যোগ নেন। পরে নিজেই হাতে সরঞ্জাম নিয়ে পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।

ইউএনও ও পৌর প্রশাসকের এমন উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁরা বলেন, একজন সরকারি কর্মকর্তা শুধু নির্দেশনা না দিয়ে নিজেই মাঠে নেমে জনসাধারণের চলাচলের সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেওয়া দৃষ্টান্ত স্থাপন করেছে।

স্থানীয়দের ভাষ্য, সড়কের পাশে ঝোপঝাড় বেড়ে উঠলে পথচারীদের চলাচলে অসুবিধার পাশাপাশি যানবাহন চলাচলেও ঝুঁকি তৈরি হয়। একই সঙ্গে নষ্ট হয় সড়কের পাশের পরিবেশ। তাই নিয়মিতভাবে সড়কের পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রয়োজন।

এদিকে ইউএনও মিলটন চন্দ্র পালের নিজ হাতে ঝোপঝাড় পরিষ্কারের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে তাঁর উদ্যোগের প্রশংসা করেন। জনস্বার্থে সরাসরি মাঠে নেমে কাজ করায় স্থানীয়দের কাছ থেকেও প্রশংসা পেয়েছেন তিনি।

বাকেরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম বলেন, “শুধু নির্দেশনা দেওয়ার পরিবর্তে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরাসরি মাঠে নেমে পরিচ্ছন্নতার কাজে অংশ নেওয়ায় সাধারণ মানুষও সচেতন হবে। তাঁর এ উদ্যোগ অন্য সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের জন্য অনুকরণীয় হতে পারে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মিলটন চন্দ্র পাল বলেন, “সড়ক ও এর আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। জনসাধারণের চলাচলের পথ নিরাপদ ও সুন্দর রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।