Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি 
সেপ্টেম্বর ১০, ২০২৬ ১০:২০ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি 

নওগাঁর বদলগাছীতে আদালতের সিআর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মো. রাকিবুল ইসলাম (২৫) নামে সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার আক্কেলপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাকিবুল ইসলাম আক্কেলপুর গ্রামের মো. আসাদুজ্জামানের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বদলগাছী উপজেলা শাখার সহসভাপতি পদে ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার ভোরে আক্কেলপুর গ্রামে অভিযান চালায়। এ সময় সিআর মামলা নম্বর ২২২/২৫ (রমনা), চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১৭-এর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর যাচাই-বাছাই করে রাকিবুল ইসলামের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানা যায়। তিনি বদলগাছী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি পদে ছিলেন।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, ‘আদালতের ওয়ারেন্টের ভিত্তিতেই রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।