Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে সাংবাদিকের বাড়ি থেকে ৬৫৬ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, স্ত্রী আটক

জয়পুরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও রাষ্ট্রীয় স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে অভিযুক্ত মো. শাহীন আলমের বাড়িতে যৌথ অভিযান চালিয়ে ৬৫৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার স্ত্রী উম্মে হাবিবাকে আটক করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে শাহীন আলম পালিয়ে যান।

বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার পশ্চিম উচনা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) সূত্রে জানা যায়, অধিনায়কের নেতৃত্বে টাস্কফোর্সের সদস্যরা স্থানীয় ইউপি সদস্য, ইমাম ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শাহীন আলমের বসতঘরে তল্লাশি চালান। এ সময় ৬৫৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ৩৩ হাজার ৭৯৭ টাকা, পাঁচটি মোবাইল ফোন (একটি সচল ও চারটি অচল) এবং একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বিজিবির দাবি, উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ২ লাখ ৩২ হাজার ৯৭ টাকা।

বিজিবি সূত্র আরও জানায়, পলাতক শাহীন আলম পশ্চিম উচনা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি এবং ছোট ছোট গ্যাং গঠন করে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। এ ছাড়া রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য ভারতে পাচারের অভিযোগও তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে টাস্কফোর্স।

টাস্কফোর্সের তথ্যমতে, গত ৮ ও ৯ সেপ্টেম্বর মাদক মামলার আসামি সাদ্দাম হোসেন, পলাশ মিয়া এবং স্থানীয় ইউপি সদস্য লাইজু মিয়ার অভিযোগেও শাহীন আলমের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় পলাতক শাহীন আলমকে প্রধান আসামি এবং তার স্ত্রী উম্মে হাবিবাকে সহযোগী আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক নারী ও জব্দকৃত আলামত পাঁচবিবি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।