Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় বাবার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
সেপ্টেম্বর ১০, ২০২৬ ১০:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

বাবার মৃত্যুর খবর পেয়ে জানাজায় অংশ নিতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নূরে আলম জিকু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা আকিদুল ইসলাম।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া স্বস্তিপুর বাজার ও চৌড়হাস হাইওয়ে থানার মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূরে আলম জিকু দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের লালনগর এলাকার জসিম উদ্দিন ওরফে জামিন দোকানদারের ছেলে। আহত আকিদুল ইসলামের বাড়ি মাগুরা জেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে জিকুর বাবা জসিম উদ্দিন ওরফে জামিন দোকানদার মারা যান। বাবার মৃত্যুর খবর পেয়ে মাগুরা থেকে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন জিকু। এ সময় তার সঙ্গে ছিলেন আত্মীয় আকিদুল ইসলাম।

পথে ভাদালিয়া স্বস্তিপুর বাজার ও চৌড়হাস হাইওয়ে থানার মধ্যবর্তী এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি যানবাহন তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন। পরে দ্রুতগতির অপর একটি যানবাহন জিকুর মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত হন আকিদুল ইসলাম।

পরে স্থানীয়রা আহত আকিদুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দীন বলেন, ‘বুধবার বিকেলে জিকুর বাবা জামিন দোকানদারের মৃত্যুর খবর পাওয়া যায়। বাবার জানাজায় অংশ নিতে মাগুরা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জিকুও মারা গেলেন। বাবা ও ছেলের দাফন বৃহস্পতিবার সকালে হওয়ার কথা রয়েছে।’

চৌড়হাস হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার জন্য দায়ী যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।