Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য:টুঙ্গিপাড়ায় সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, অনাকাঙ্ক্ষিত স্পর্শের চেষ্টা ও ক্লাস শেষে খাতা দেখতে একা যেতে বলা বিজ্ঞান বিভাগের সেই সহকারী শিক্ষক ফারুকুজ্জামান ফারুককে বরখাস্ত না করে পাঠদান থেকে অব্যাহতি দিয়ে বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে। এছাড়া ঘটনার তদন্তে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদারকে আহবায়ক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, টুঙ্গিপাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিলকিস খানমকে সদস্য করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল আলম।

তদন্ত কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

টুঙ্গিপাড়া ইউএনও দিদারুল আলম বলেন, যেহেতু বালিকা বিদ্যালয়টি সরকারি প্রতিষ্ঠান। তাই নিয়োগকারী কতৃপক্ষ না হওয়ায় অভিযুক্ত সহকারী শিক্ষক ফারুককে সাময়িক বরখাস্ত করা সম্ভব হয়নি। কিন্তু ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ায় শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে তাকে পাঠদান থেকে অব্যাহতি দিয়ে বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে। এছাড়া বিষয়টি তদন্তের জন্য চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সেটা শিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক বরাবর পাঠানো হবে। তখন আশা করি তিনি অভিযুক্ত শিক্ষক ফারুকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

স্থানীয় সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, অনাকাঙ্ক্ষিত স্পর্শের চেষ্টা ও ক্লাস শেষে খাতা দেখতে একা যেতে বলা সহ বিভিন্ন অভিযোগে গত মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় শিক্ষক ফারুকুজ্জামান ফারুকের শাস্তি ও বদলির দাবিতে বিক্ষোভ শুরু করে ছাত্রীরা। পরে খবর পেয়ে পুলিশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম ঘটনাস্থলে পৌঁছায়। তখন তাদের আশ্বাসে ঘন্টাব্যাপী চলা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে শ্রেণীকক্ষে ফেরে শিক্ষার্থীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।