Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় সুশীলন-ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে দুই বিদ্যালয় ‘গ্রীন স্কুল’ ঘোষণা

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় পরিবেশবান্ধব ও সবুজ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে দুটি বিদ্যালয়কে ‘গ্রীন স্কুল’ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার কুলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুশীলনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুলিয়া স্যার আনছার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ‘গ্রীন স্কুল’ ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মণ্ডল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিজিয়া খাতুন, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জোৎসা বালা, কুলিয়া ইউনিয়নের সচিব ফারুক হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুশীলনের ইউপিজিএফ বিদ্যুৎ গাতীদার।

সভায় কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মণ্ডল আনুষ্ঠানিকভাবে বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুলিয়া স্যার আনছার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ‘গ্রীন স্কুল’ ঘোষণা করেন।

বক্তারা বলেন, পরিবেশবান্ধব ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানো এবং গাছের পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

এ সময় পরিবার ও সমাজে সবুজ পরিবেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বৃক্ষরোপণসহ পরিবেশ সুরক্ষার বিভিন্ন কর্মসূচিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেরার ম্যানেজার আনজির হোসেন, সাসের ম্যানেজার আলমগীর হোসেন, কুলিয়া ইউনিয়নের সিবিএ কমিটির সভাপতি মনিরুজ্জামান মনি, সাংবাদিক শাহিনুর রহমান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফাতেমা খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক গাজী আব্দুল্লাহ, শিক্ষক শাহিনুর রহমান, শিক্ষক দেবব্রত ঘোষ, উপজেলা চাইল্ড ফোরামের সভাপতি অনামিকা পাল, কুলিয়া ইয়ুথ কমিটির সভাপতি মানিক হোসেন ও বালিয়াডাঙ্গা ভিডিএস কমিটির সভাপতি লতা পারভিনসহ অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।