Nabadhara
ঢাকাবুধবার , ১৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজী-দাগনভুঞার ৪২ পূজামণ্ডপে পরিবেশমন্ত্রীর অনুদান

ফেনী প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২৬ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজী ও দাগনভুঞা উপজেলার ৪২টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তাঁর পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ১৫ হাজার টাকা করে মোট ৬ লাখ ৩০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সোনাগাজী পৌর অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও যুবদলের আয়োজনে এ অনুদান হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর ছেলে ও মাল্টিমোড গ্রুপের পরিচালক তাজওয়ার আউয়াল।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, অনুদানপ্রাপ্ত মণ্ডপের মধ্যে সোনাগাজী উপজেলার ২৩টি এবং দাগনভুঞা উপজেলার ১৯টি পূজামণ্ডপ রয়েছে। দুই উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার এসব মণ্ডপে দুর্গাপূজা উদযাপনের জন্য এ আর্থিক সহায়তা দেওয়া হয়।

সোনাগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়ার সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, বগাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিব উল্যাহ পারভেজ, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব রাসেল হামিদী ও পৌর যুবদল নেতা এনামুল হক এনামসহ স্থানীয় নেতারা।

অনুষ্ঠানে আয়োজকেরা বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে এ অনুদান পূজামণ্ডপগুলোর সহায়ক হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।