Nabadhara
ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে হারানো ১৩৩ মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

নরসিংদী প্রতিনিধি
নভেম্বর ৪, ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১৩৩টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ। পরে উদ্ধার করা ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক, বিপিএম-সেবা মালিকদের হাতে উদ্ধার করা মোবাইল ফোনগুলো তুলে দেন।

জেলা পুলিশের এলআইসি শাখাসহ সাতটি থানার সমন্বিত প্রচেষ্টায় এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর ভুক্তভোগীরা বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এসব জিডির সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৩৩টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়।

দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন মালিকরা। এ সময় তারা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

জেলা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের পাশাপাশি নাগরিকদের হারানো সম্পদ উদ্ধারে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।