Nabadhara
ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীর আলোচিত হত্যাকাণ্ডে অভিযুক্ত আবু লাল গ্রেপ্তার, উদ্ধার পিস্তল-গুলি

নরসিংদী প্রতিনিধি
নভেম্বর ৭, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে আলোচিত হত্যাকাণ্ডসহ সন্ত্রাসী কর্মকাণ্ড ও গোলাগুলির ঘটনায় অভিযুক্ত আবু লালকে বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গত ৬ নভেম্বর হবিগঞ্জের মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে পুলিশ। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নরসিংদী সদর মডেল থানা পুলিশের যৌথ দল হবিগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গত ২ অক্টোবর নরসিংদী সদর উপজেলার চৌয়ালা এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডে আবদুল্লাহ ওরফে বাবু (২৬) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই ঘটনায় আবু লাল অন্যতম অভিযুক্ত। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, আবু লালের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে নরসিংদী মডেল থানায় ছয়টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে নরসিংদী ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় একাধিকবার অভিযান চালানো হয়।

নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক, বিপিএম-সেবা-এর দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে জেলা গোয়েন্দা শাখা ও সদর মডেল থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

জেলা পুলিশ জানিয়েছে, সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও গোষ্ঠীগত সহিংসতার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।