Nabadhara
ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রি

পঞ্চগড় প্রতিনিধি
নভেম্বর ৯, ২০২৬ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি

দেশের উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। হিমেল বাতাসের সঙ্গে কমছে রাতের তাপমাত্রা। দিনের বেলা রোদের তাপ থাকলেও সন্ধ্যার পর থেকে বাড়ছে ঠান্ডার অনুভূতি। ভোরে দেখা মিলছে কুয়াশার।

সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টা ও ৮টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে দেড় ডিগ্রি।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল। দিনের বেলা রোদে কিছুটা উষ্ণতা থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের অনুভূতি বাড়ছে। রোববার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ ডিগ্রি সেলসিয়াস।

শীতের প্রভাবে বদলে যাচ্ছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা। বিশেষ করে রাত ও সকালে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। পঞ্চগড় জেলা শহরের রাজনগর এলাকার বাসিন্দা জহির আহম্মদ মৃর্ধা আরিফুর জানান, রাত ও সকালে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। জরুরি কাজে বাইরে বের হতে গরম কাপড় ব্যবহার করতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। দিন যত গড়াবে, হিমালয়ের কাছাকাছি এ অঞ্চলে শীতের প্রকোপ তত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।