Nabadhara
ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আমতলী ও পাথরঘাটায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে র‍্যালি ও মানববন্ধন

আমতলী (বরগুনা) প্রতিনিধি
নভেম্বর ১৪, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে বরগুনার আমতলী ও পাথরঘাটায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) আমতলী প্রেসক্লাব মোড় ও পাথরঘাটা গোলচত্বর এলাকায় এক্টিভিস্তা বরগুনার উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। এনএসএস ও অ্যাকশনএইডের সহযোগিতায় এফোরটি প্রকল্পের আওতায় আয়োজিত কর্মসূচিতে স্থানীয় তরুণ-তরুণী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।

আমতলীতে ইয়ুথ হাবের সভাপতি মুক্তা রানীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মিরাজ এবং এফোরটি প্রকল্পের সমন্বয়কারী মো. মনিরুজ্জামান।

অন্যদিকে পাথরঘাটা গোলচত্বর মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাথরঘাটা ইয়ুথ হাবের সভাপতি মো. জাকির হোসেন নাইম। এতে বক্তব্য দেন এফোরটি প্রকল্পের প্রজেক্ট অফিসার মাহমুদা, পরিবেশকর্মী ও সাংবাদিক মো. শফিকুল ইসলাম খোকন, সমাজকর্মী মো. মেহেদি শিকদার এবং তরুণ সমাজসেবক মো. বদিউজ্জামান সোহাগ।

আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, সম্পদ ও নিরাপত্তা ক্রমবর্ধমান ঝুঁকির মুখে পড়ছে। এ সংকট মোকাবিলায় স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।

তাঁরা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে দায়ী ধনী দেশগুলোকে প্রতিশ্রুত ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে ওই অর্থ যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। কপ-৩১ সম্মেলনে জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবি জোরালোভাবে তুলে ধরার ওপরও গুরুত্ব দেন তাঁরা।

কর্মসূচির মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ঝুঁকি, ক্ষয়ক্ষতি ও ন্যায্য ক্ষতিপূরণের দাবি তুলে ধরা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।