Nabadhara
ঢাকাশনিবার , ২৬ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বশেমুরবিপ্রবিতে ঐতিহ্যবাহী পিঠালী উৎসব পালন

মেজবা রহমান,স্টাফ রিপোর্টার
নভেম্বর ২৬, ২০২২ ১২:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) জামালপুর জেলা স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন কর্তৃক জামালপুরের ঐতিহ্যবাহী পিঠালী উৎসবের আয়োজন করা হয়।এসময় জামালপুর জেলা অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

আজ শুক্রবার (২৫ নভেম্বর) আনুমানিক ৩ টার দিকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ ফয়সাল আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোঃ সাজ্জাদ হোসাইন।অনুষ্ঠানটি পরিচালনা করেন জামালপুর জেলা স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের সাবেক সহ সভাপতি মোঃ আরিফুল ইসলাম।

এসময় গ্রাম বাংলার ঐতিহ্য কে ধরে রেখে কলাপাতায় খাবার কলাপাতায় করা হয়

এদিকে নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ সাজ্জাদ হোসেন (সবুজ) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সিএসই ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ ফয়সাল কবির।

নতুন কমিটির সভাপতি সাজ্জাত হোসেন জানান, আগামীতে আরও বড় পরিসরে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের নিয়ে জামালপুরের ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করব।এছাড়াও শিক্ষার্থীদের পাশে থাকার চেস্টা করব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।