Nabadhara
ঢাকাবুধবার , ২১ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

রিক এর উদ্যোগে টুঙ্গিপাড়ায় ফ্রি-চক্ষু ক্যাম্প ও ছানি রোগীদের সফল অপারেশন

নবধারা ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২২ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

সমৃদ্ধি কর্মসূচির আওতায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)এর সহযোগিতায় কুশলী ইউনিয়ন, টুঙ্গিপাড়ায় গত ০৮/১২/২০২২ ইং তারিখে বিনা মূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

উক্ত ক্যাম্পে ২২৭ জন রোগীর মধ্যে ৬৯ জন ছানি রোগী চিহ্নিত হয় যাদেরকে গত ১৭.১২.২২ তারিখ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান, গোপালগঞ্জ ভর্তি করা হয়।

গত ১৮-১২,২০২২ তারিখে ৩৫ জন রোগীর সফল অপারেশন হয়। যাহারা প্রত্যেকে নিভে যাওয়া চোখের আলো ফিরে পেয়ে মহান রাব্বুল আলামিন এর কাছে শুকরিয়া জানান সেই সাথে রিক এবং পিকেএসএফ ভূয়সী প্রশংসা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।