Nabadhara
ঢাকাশুক্রবার , ২৩ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ইউনিয়ন পরিষদ ভবনে চোরের হানা

বাগেরহাট প্রতিনিধি
ডিসেম্বর ২৩, ২০২২ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন পরিষদ ভবনে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সদরের মুক্ষাইটে অবস্হিত ইউনিয়ন পরিষদ ভবনে ২২ শে ডিসেম্বর দিবাগত রাত্রে এই চুরি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

গত ২২ শে ডিসেম্বর বৃহষ্পতিবার যথারীতি পরিষদের যাবতীয় কার্যক্রম শেষে প্রত্যেকের দপ্তর তালাবদ্ধ করে রেখে যায় পরিষদ কর্তৃপক্ষ। ২৩ ডিসেম্বর শুক্রবার ছুটির দিন থাকায় দিনের প্রথম দিকে পরিষদে কেউ না আসলেও বিকালে ওখানে প্রতিদিনের মতো প্রাইভেট পড়ানোর জন্য একজন প্রাইভেট টিচার প্রবেশ করে।

সে ভিতরে ঢুকেই দেখতে পায় চেয়ারম্যান,সচিব,কৃষি কর্মকর্তার কক্ষের তালার হ্যাজবোর্ডের কড়া ভাঙ্গা এবং তালাগুলো সহ একটি ল্যাপটপ বাথরুমের মধ্যে ফেলে রাখা।তৎক্ষনাৎ সে বিষয়টা ইউপি চেয়ারম্যানকে জানালে একে একে গ্রামপুলিশ,আয়া,স্হানীয় ইউপি সদস্যরা এসে অবস্হা দেখে পুলিশে ফোন দেয়।তাৎক্ষনিক ভাবে পুলিশ এসে রুমগুলো খুলে দেখতে পায় সবকটি রুমে রাখা টেবিলের ড্রয়ার,আলমারী খোলা এবং কাগজ পত্র ছড়ানো ছিটানো এবং একটি ল্যাপটপ ও ল্যাপটপের ব্যাগ বাথরুমের মধ্যে পড়েছিলো ।অধিকতর তদন্তের স্বার্থে প্রাথমিকভাবে পুলিশ এ বিষয়ে কোনো কিছু জানাতে রাজি হয়নি।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শেখ শমসের আলী জরুরী কাজে ঢাকায় থাকার কারনে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।