Nabadhara
ঢাকাশনিবার , ২৪ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মোংলার পশুর নদী থেকে চোরাইকৃত মালামাল ও নগদ টাকা সহ দুই চোরকে আটক করেছে কোষ্ট গার্ড

সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি
ডিসেম্বর ২৪, ২০২২ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের সুন্দরবন এলাকায় পশুর নদী থেকে বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত মালামাল সহ ০২ চোরাকারবারীকে দেশীয় ধারালো অস্ত্র ও নগদ টাকা সহ আটক করেছে কোস্ট গার্ড মোংলা।

শনিবার (২৪ ডিসেম্বর ২০২২) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গোপন সংবাদের ভিত্তিতে ২৩ ডিসেম্বর শুক্রবার রাত ১ টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি বেইস (মোংলা ) বাগেরহাটের সুন্দরবন এলাকার পশুর নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে চুরি করা মেশিনারিজ পণ্য (গোল্ডেন ব্রিজ ওয়েল্ডিং মেটারিয়াল ২২ বক্স (৭৫০ সস), মেটালিক ফ্যান লোবার ০৯ টি, জয়েন্ট বুশ ১০টি) ০১টি ইঞ্জিন চালিত বোট এবং দেশীয় ধারালো অস্ত্র সহ মোংলা এলাকার মোঃ আলআমিন ও মোঃ আশিক নামে দুইজন জন চোরাকারবারীকে আটক করে।তাদের কাছ থেকে জব্দকৃত মালামালের কোন সঠিক কাগজপত্র পাওয়া যায়নি। পাশাপাশি তাদের কাছ থেকে নগদ ১,৩২,১৬০/০০ (এক লক্ষ বত্রিশ হাজার একশত ষাট) টাকা এবং ইয়াবা সেবনের ফয়েল পেপার উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামাল, ইঞ্জিন চালিত বোট ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের মংলা থানায় হস্তান্তর করা হয়েছ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।