Nabadhara
ঢাকাশনিবার , ২৪ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে ফরিদপুরে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির গনমিছিল ও বিক্ষোভ সমাবেশ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ডিসেম্বর ২৪, ২০২২ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর শহরের কাঠপট্টির জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে আজ সকাল ১১-৩০ মিনিটে জেলা বিএনপি আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইছার সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ ও গনমিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুনী, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু, কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবুল,কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ,জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গিসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

এ সময় বক্তারা বলেন আজ, আমাদের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গনমিছিল করার কথা ছিলো। কিন্তু এই স্বৈরাচারী সরকার রাষ্ট্র যন্ত্র ব্যবহার করে তা করতে দিচ্ছে না। পুলিশ আমাদের বাধা দিচ্ছে। তারা অনতিবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি করেন এবং রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।