Nabadhara
ঢাকাশনিবার , ২৪ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের মতবিনিময় সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
ডিসেম্বর ২৪, ২০২২ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক সাহিত্য সংগঠন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে কচুয়া উপজেলায় মতবিনিময় ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। এদিন মতবিনিময় সভার মধ্য দিয়ে কচুয়া উপজেলা শাখা কমিটি গঠন করা হয়।

গত ২৩ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মিলনায়তন হলরুমে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে মতবিনিময় সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয় এবং কচুয়া শাখা কমিটি গঠিত হয়।গাঙচিল সাহিত্য সংগঠনের বাগেরহাট জেলার সহসভাপতি ও নবগঠিত কচুয়া উপজেলা শাখা কমিটির সভাপতি নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বাগেরহাটের সৈয়দ শওকত হোসেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দা তওফুন নাহার,সমাজ কল্যাণ সম্পাদক হেনা চৌধুরী,দপ্তর সম্পাদক মোঃ ওমর আলী, এছাড়াও গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের কচুয়া উপজেলা শাখার নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি কাজল রানী মন্ডল,শৈশব কুমার সাহা,অর্থ বিষয়ক সম্পাদক মন্টু কুমার দাস,সাংগঠনিক সম্পাদক সীমা রানী সাহা,যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক উজ্জ্বল কুমার দাস,আইন বিষয়ক সম্পাদক এস এম নুরুল হুদা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নকীব মিজান,নির্বাহী সদস্য সাংবাদিক এসকে এম হুমাযয়ুন সহ আমেনা আক্তার,শিথী রানী সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।