Nabadhara
ঢাকাসোমবার , ২৬ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনের জেলেদের অপহরনের সাথে জড়িত ৩ জন জলদস্যু গ্রেফতার

সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি
ডিসেম্বর ২৬, ২০২২ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

সুন্দরবনের অভ্যন্তরে জেলেদের অপহরনের সাথে জড়িত ৩ বনদস্যুকে আটক করেছে বাগেরহাট জেলা পুলিশ। ২৬ ডিসেম্বর সোমবার দুপুরে পুলিশ সুপারের সন্মেলন কক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান পুলিশ সুপার কে এম আরিফুল হক।

২৫ ডিসেম্বর ২০২২ দিবাগত রাত ৪ টার দিকে মোংলা থানা পুলিশের এক অভিযানে মোংলা থানাধীন চিলা ইউনিয়নের জয়মনির ঘোল গ্রামের শেহলা নদী সংলগ্ন মিরাগামারী খালের উত্তর পাড়ে সুন্দরবনে বড় একটি বাইন গাছের গোড়া থেকে ০১ টি দেশী তৈরী একনালা বন্দুক, ০৩ রাউন্ড কার্তুজ ,কাঠের বাটসহ ২ টি রামদা, ২ টি লোহার রড ,১ টি কাঠের পুরাতন ডিঙ্গি নৌকা,২ টি টর্চ লাইট,২টি পুরাতন সুতী চেকের গামছা, হাত-পা বেধে রাখার কয়েক টুকরা লাইলনের রশি, ০১ টি স্কচ টেপ ও বিভিন্ন সাইজের ০৪ টি গরান গাছের লাঠি সহ
শরনখোলার মোঃ মাসুম ফরাজী,মোঃ
মোঃ হাছান কবিরাজ,বরগুনার মোঃ আলমগীর হোসেন হাওলাদার কে আটক করে।আটক কৃতরা কয়েকদিন আগে বাগেরহাট ও খুলনা জেলার সুন্দরবনের মাছ ধরতে যাওয়া স্থানীয় ১১ জেলেকে অপহরন করে তাদের জিম্মায় রেখে মোবাইল ফোনের মাধ্যমে অপহৃত জেলেদের নিকটাত্মীয় স্বজনদের নিকট নগদ অর্থ দাবী করে।পরে পুলিশি তৎপরতায় উদ্ধারকৃত জেলেদের তথ্য অনুযায়ী তাদের গ্রেফতার করে মোংলা থানা পুলিশ।

গ্রেফতারকৃতদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়ার পাশাপাশি অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।