দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক অরুন সাহা (৬৬) গত ১ জানুয়ারী সন্ধা ৬টা ৪০ মিনিটে নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তিনি মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তার মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফেরাম কচুয়া উপজেলা শাখা গভীর শোক প্রকাশ করে ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা হলেন মফস্বল সাংবাদিক ফেরাম কচুয়া উপজেলা শাখার সভাপতি- মীর আওসাফুর রহমান মারুফ,সহ সভাপতি- দিহিদার জাহিদুল ইসলাম, সহ সভাপতি- উজ্জল কুমার দাস,সাধারন সম্পাদক সূর্য চক্রবর্তী, যুগ্ম সাধারন সম্পাদক শিকদার ছাইদুল ইসলাম,সাংগঠানিক সম্পদক- মিরাজুল ইসলাম সজীব,কোষাধ্যক্ষ – খান তুহিন,দপ্তর সম্পাদক-সরদার অলিউজ্জামান উজ্জল,প্রচার সম্পাদক-কাইউম হাওলাদার,নির্বাহী সদস্য-এসকে শিমুল,শেখ রাকিবুল ইসলাম,মো: সাইফুল ইসলাম,সাধারন সদস্য-এসকে হুমাউন, এসএম নুরুল হুদা নুর(হাদী),মো: মারুফ হোসেন।

