Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় ভর্তুকি মূল্যে সিডর চালিত পাওয়ার টিলার বিতরণ

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
জানুয়ারি ৫, ২০২৩ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

কালিয়ায় “সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ” প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে সিডর চালিত পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। বৃহস্পবার (৫ জানুয়ারী) দুপুর ২টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এই মেশিন বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সিডর চালিত পাওয়ার টিলার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক দিপক কমার রায়, উপজেলা কৃষি অফিসার সুবির কুমার বিশ্বাস, সহকারী কৃষি অফিসার মোঃ অলিউল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার দিনাশ্রী বিশ্বাসসহ নানা শ্রেণী পেশার মানুষ।

জানা যায়, ভর্তুকি মূল্যে উপজেলার ৭ টি ইউনিয়নে ১২ জন প্রান্তিক চাষীদের মাঝে ১২ টি সিডর চালিত পাওয়ার টিলার (জমি চাষ ও দানা বীজ বপন যন্ত্র)
১লক্ষ ৪৫ হাজার টাকার মূল্যে বিতরণ করা হয়। ভর্তুকি মূল্যে ২লক্ষ ৪৫ হাজার টাকার মেশিন পেয়ে সুবিধাভোগী চাষীরা আনন্দ প্রকাশ করে সরকারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।