Nabadhara
ঢাকাশনিবার , ২০ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে পুকুর থেকে নারীর লাশ উদ্ধার

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
জানুয়ারি ২০, ২০২৪ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল

নড়াইলের সদর উপজেলার ডুমদি গ্রামে পুকুরে ভাসমান অবস্থায় ডালিম বেগম (৪০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ডালিম বেগম সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের দক্ষিন শালিখা গ্রামের ইদ্রিস আলী মিয়ার স্ত্রী।

 

শুক্রবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদি গ্রামের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। বাঁশগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য ভবরঞ্জন রায় জানান, রাত সাড়ে ৭টার দিকে চারণ কবি বিজয় সরকারের বাড়ির পাশের এক পুকুরে মরদেহ ভাসতে দেখে নড়াইল সদর থানা পুলিশ কে খবর দেওয়া হয়। পরে রাতে পুলিশ এসে ডালিম বেগম নামে ওই নারীর লাশ উদ্ধার করে।

 

ওই নারীর স্বামী ইদ্রিস আলী মিয়া বলেন, গত পাঁচ-ছয় দিন আগে আমার স্ত্রী বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে যায়। তাকে অনেক খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। কয়েক মাস আগে স্ট্রোকের কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি।

 

এব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পর নিহতের প্রকৃত কারণ জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।