Nabadhara
ঢাকাশুক্রবার , ৮ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে জামে মসজিদের উদ্বোধন করলেন- হুইপ মাশরাফি

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
মার্চ ৮, ২০২৪ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি 

 

জাতীয় সংসদের হুইপ এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা নড়াইলের সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়নের কর্মচন্দ্রপুর জামে মসজিদের উদ্বোধন করেছেন।

 

 

শুক্রবার(৮মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে কর্মচন্দ্রপুর গ্রামের কৃতি সন্তান মেসার্স ইডেন এন্টারপ্রাইজের প্রোপাইটার রেজাউল আলমের সার্বিক তত্ত্বাবধানে এ মসজিদের উদ্বোধন করা হয়।

 

 

মাশরাফি বিন মুর্তজা বলেন,পবিত্র রমজান মাসের আগে এ মসজিদের উদ্বোধন হওয়ায় মুসল্লিদের অনেক সুযোগ সুবিধা হবে এজন্য আমি কৃতজ্ঞ। মাশরাফি বিন মুর্তজা রেজাউল আলম কে ধন্যবাদ জানান। আমি ও আমার সাধ্যমত এলাকার মসজিদ গুলো আরো ভালো হয় তার জন্য কাজ করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

 

 

এসময় উপস্থিত ছিলেন,আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষে শহিদুল ইসলাম,ওমায়ের উদ্দিন বিন হেলাল ,লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সহকারী অধ্যাপক তারেক আলম, বাশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম ফকির ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।