Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্কোপাস ইনডেক্স জার্নালে চতুর্থ “জাবি”

জাবি প্রতিনিধি
ডিসেম্বর ২৪, ২০২৪ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

জাবি প্রতিনিধি

ইউসুফ রাসেল স্কোপাস ইনডেক্স জার্নালে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চতুর্থ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তালিকার শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে রয়েছে বুয়েট এবং তৃতীয় স্থানে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

 

এক্ষেত্রে প্রতিষ্ঠান গুলোর ৪ বছরের মধ্যে প্রকাশিত গবেষণাপত্র গণনার মাধ্যমে রাঙ্কিং করা হয়।গবেষণার সংখ্যা রয়েছে ৫৯২৩ টি । স্কোপাস (Scopus) হলো বৈজ্ঞানিক গবেষণার একটি আন্তর্জাতিক ডাটাবেস, যেখানে বিশ্বব্যাপী বিভিন্ন মানসম্পন্ন গবেষণামূলক প্রবন্ধ ও কনফারেন্স পেপার সংরক্ষিত থাকে।

 

একাডেমিক গবেষণার ক্ষেত্রে স্কোপাস ইনডেক্সকে বেশিরভাগ ক্ষেত্রেই অত্যন্ত গ্রহণযোগ্য এবং মূল্যবান হিসেবে বিবেচনা করা হয়।স্কোপাস ইনডেক্স জার্নালগুলোর র‌্যাংকিং সাধারণত বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে করা হয়, যা জার্নালের প্রভাব, গুণগত মান, এবং বৈজ্ঞানিক অবদানের ওপর নির্ভর করে। স্কোপাস নিজে র‌্যাংকিং সরাসরি প্রকাশ না করলেও, এর ডেটাবেসের তথ্যের ওপর ভিত্তি করে SCImago Journal Rank (SJR), CiteScore, এবং অন্যান্য সূচক ব্যবহার করে জার্নালের মান পরিমাপ করা হয়।

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর জার্নাল বাড়ানো ও গবেষণার পরিবেশ সম্পর্কিত প্রশ্নের উত্তরে রসায়ন বিভাগের শিক্ষার্থী মাহী বলেন- “গবেষণা এবং এর পরিবেশ উন্নত করতে, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ল্যাব ও প্রযুক্তিগত সুযোগ-সুবিধা আরও আধুনিক করতে হবে। শিক্ষার্থীদের গবেষণা-প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করতে হবে। পাশাপাশি, গবেষণা তহবিল বাড়ানো ও স্কোপাস জার্নালে নিয়মিত প্রকাশনা নিশ্চিত করতে উৎসাহ প্রদান করা উচিত।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।