Nabadhara
ঢাকাসোমবার , ২০ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিনে দোয়া মাহফিল

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
জানুয়ারি ২০, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২০ জানুয়ারি) বিকাল ৫ টায় বিএনপি’র রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম অনুসারী নেতা-কর্মীরা গোয়ালন্দ রেলস্টেশন সংলগ্ন উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ দোয়া মাহফিলের আয়োজন করে।

 

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য

সুলতানুর ইসলাম মুন্নু মোল্লা।

 

উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা যুবদলের যুগ্ন- আহবায়ক মুরাদ আল রেজা, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. রুস্তম আলী মোল্লা, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।