Nabadhara
ঢাকাশনিবার , ২৫ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীর নজীরোননেসা প্রিক্যাডেট স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী 
জানুয়ারি ২৫, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী  

গ্রাম বাংলার ঐতিহ্য পিঠাপুলির সঙ্গে বর্তমান প্রজম্মকে পরিচয় করে দিতে চিতলমারীর বড়বাড়িয়া নজিরোন নেসা প্রিক্যাডেট স্কুলে শনিবার ( ২৫জানুয়ারী) দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

এউৎসবে শীতকালীন ঐতিহ্যবাহী বিভিন্ন রকমের পিঠাপুলির প্রদর্শন করা হয়। ইস্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের নারীদের হাতে তৈরি হরেক রকমের পিঠা নিয়ে হাজির হন শিক্ষার্থীরা।উৎসবে মানুষের ঢল নামে। গ্রাম বাংলার এ পিঠাউৎসবের ধারাবাহিকতা ও ঐতিহ্য ধরে রাখতে নজিরোন নেসা প্রিক্যাডেট ইস্কুলের আয়োজনে দিনপ্যাপী এ উৎসবে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকেরা এতে স্বতঃ স্ফূর্ত অংশগ্রহন করেন।

 

উৎসবের উদ্বোধন করেন, ইস্কুলের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম শাফু। ইস্কুলের মাঠে বিভিন্ন স্টলেশোভা পায় হরেক রকমের পিঠা। এর মধ্যে রয়েছে ভাপা পিঠা, পাটিসাপটা,পুলি,দুধকলি,চিতই,পানপিঠা,মাংস পুলি,সুন্দরী পিঠাসহ নানা ধরনের পিঠা।

ইস্কুলের শিক্ষক অন্তরা ও সুবর্ণা আক্তার বলেন,আমাদের দেশে বিভিন্ন ঋতুতে পিঠা খাওয়ার রেওয়াজ রয়েছে। এছাড়া বাড়িতে অতিথি এলে পিঠা খাওয়া গ্রামবাংলার মানুষের ঐতিহ্য হিসেবে বিবেচিত। কালের বিবর্তনে এ ঐতিহ্যবাহী স্থান হয়ে আসছে। তাই বর্তমান প্রজম্মকে গ্রামবাংলার ঐতিহ্য পিঠার সাথে পরিচয় করে দিতে আমাদের এ আয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।