Nabadhara
ঢাকাশনিবার , ২৫ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে ট্রেনে কা*টা পড়ে বৃদ্ধার মৃত্যু

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
জানুয়ারি ২৫, ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর লেভেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৬০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

 

 

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

 

বসন্তপুর লেভেল ক্রসিংয়ের গেট কিপার রেজাউল হাওলাদার জানান, সন্ধ্যায় ওই বৃদ্ধা রেললাইন দিয়ে হাঁটার সময় দ্রুতগতির ট্রেনে কাটা পড়ার পর ছিটকে রেললাইনের পাশে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে তিনি রাস্তায় ঘুরে বেড়ানো পাগল।

 

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ‘ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।